শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

দক্ষিণাঞ্চলের বিদ্যুৎহীন ৫৩ লাখ মানুষ

অনলাইন নিউজ ডেস্কঃ ঘূর্ণিঝড় আম্পানের কারণে বিদ্যুৎহীন পড়ে পড়েছে দেশের দক্ষিণাঞ্চলের প্রায় ৫৩ লাখ মানুষ। সেইসাথে এর প্রভাব পড়েছে মোবাইল যোগাযোগেও। বিদ্যুতের অভাবে উপকূলীয় অনেক এলাকায় বন্ধ হয়ে গেছে মোবাইল নেটওয়ার্ক।

ঝড় শুরু হওয়ার পরপরই সাতক্ষীরার শ্যামনগরে বন্ধ হয়ে যায় বিদ্যুৎ সরবরাহ। এরপর থেকে মোবাইলেও নেটওয়ার্ক পাচ্ছেন না উপজেলাবাসী। একই সমস্যায় পড়েছেন বরগুনার উপকূলীয় এলাকার জনসাধারণ। বিদ্যুৎহীন হয়ে মোবাইল নেটওয়ার্ক বন্ধ থাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন তারা।

বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এ সংবাদের সত্যতা নিশ্চিত করেছে। তাদের পক্ষ থেকে বলা হয়, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, পটুয়াখালী, পিরোজপুর, লক্ষ্মীপুর, যশোর, বরগুনা এবং নোয়াখালীর বিভিন্ন এলাকায় প্রায় ৫০ লাখ গ্রাহক বিদ্যুৎ সেবার আওতার বাইরে আছেন। এছাড়া গতকাল সকাল থেকে বিদ্যুৎ সংযোগ নেই উপকূলীয় অনেকে এলাকায়।

বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান জেনারেল (অব.) মঈন উদ্দিন বলেন, ‘আমরা ইতোমধ্যে মেরামত কাজ শুরু করেছি।’

তবে সাতক্ষীরা ও খুলনায় খারাপ আবহাওয়ার কারণে মেরামত কাজ শুরু করা যাচ্ছে না বলেও জানান তিনি।

এদিকে ওয়েস্ট জোন পাওয়ার ডিট্রিবিউশন কোম্পানির নির্বাহী প্রকৌশলী অমূল্য কুমার সরকার জানিয়েছেন, বরিশাল শহরসহ এ বিভাগের প্রায় ৩ লাখ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com