শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন

তারেককে দেশে ফিরিয়ে আনার অগ্রগতির খবর আমার জানা নেই: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক::

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানসহ পলাতক ১৬ আসামির সবাই দেশের বাইরে আছেন। আইনি পথে তাদের ফিরিয়ে আনার সব ধরণের চেষ্টা করছি। কূটনৈতিকভাবেও চেষ্টা করছি। এইটুকু আমি বলতে পারি।

মঙ্গলবার ডয়চে ভেলেকে তিনি বলেন, তারেক রহমানকে ফিরিয়ে আনার ব্যাপারে কোনো অগ্রগতির খবর আমার জানা নেই। আইনি পথে চেষ্টা করছি, কূটনৈতিকভাবেও চেষ্টা করছি।

তিনি আরো বলেন, তারেক রহমানের সাজা বাড়ানোর আবেদন করা হবে এমন কথা আমি বলিনি। আমি বলেছি বিষয়টি আমরা দেখবো। অন্য কেউ হয়তো বলে থাকতে পারেন।

উল্লেখ্য, ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা চালিয়ে তখনকার বিরোধী দলীয় নেত্রী এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়। তিনি গুরুতর আহত হয়ে প্রাণে বেঁচে গেলেও নিহত হন ২৪ জন। আহত হন দুই শতাধিক।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com