মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

ঢাবিতে সংঘর্ষ ও ভিসির বাড়ি ভাঙচুরে ৪ মামলা

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: কোটা সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ, সংঘর্ষ ও ভিসির বাসভবনে হামলার ঘটনায় চার মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার রাতে শাহবাগ থানায় এসব মামলা হয়েছে।

পুলিশ জানিয়েছে, এসব মামলায় আসামী হিসাবে কারো নাম উল্লেখ না করে ‘অজ্ঞাতনামা বিপুলসংখ্যক’ শিক্ষার্থীকে আসামি করা হয়েছে।

পুলিশের রমনা বিভাগ সূত্র জানায়, চারটি মামলার দুটি করেছেন শাহবাগ থানার দুই উপ-পরিদর্শক (এসআই)। বাকি দুটির একটি করেছেন পুলিশের বিশেষ শাখার একজন পরিদর্শক। আর অপর মামলাটি করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা কামরুল আহসান। কোনো মামলাতেই আসামি হিসেবে কারও নাম উল্লেখ করা হয়নি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com