শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক::
আসন্ন উপ নির্বাচনে ঢাকা-৫ আসনে মীর আবদুস সবুর আসুদ এবং নওগাঁ-৬ আসনে কাজী গোলাম কবিরকে দলীয় প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে জাতীয় পার্টি।
শনিবার (১২ সেপ্টম্বর) দুপুরে রাজধানীর বনানী কার্যালয়ে জাতীয় পার্টির পার্লামেন্টারি বোর্ড সাক্ষাৎকারগ্রহণ শেষে তাদের প্রার্থীতা চূড়ান্ত করেন।
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের সভাপতিত্বে সভায় দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুসহ বোর্ডের সদস্য উপস্থিত ছিলেন।