বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর(মুন্সীগঞ্জ)প্রতিনিধি॥ শ্রীনগরে মাদক ও সন্ত্রাস দমনে পুলিশকে সহয়তা করায় ডিআইজি সম্মাননা পদক পাওয়ায় এক গ্রাম পুলিশকে সংবর্ধনা দিয়েছে শ্রীনগর থানা পুলিশ।
রোববার সকালে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ এস এম আলমগীর হোসেন উপজেলার বাঘড়া ইউনিয়নের গ্রাম পুলিশ মোঃ ছায়েদ চৌধুরীকে সংবর্ধনা দেন।
পুলিশ জানায়, মাদক ও সন্ত্রাস দমনে পুলিশকে সহয়তা করায় শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নের মোঃ ছায়েদ চৌধুরী ঢাকা বিভাগে শ্রেষ্ঠ চৌকিদার হিসেবে নির্বাচিত হন। গত ২ জুলাই ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয় থেকে ঢাকা বিভাগের শ্রেষ্ঠ চৌকিদার হিসেবে তাকে পুরস্কৃত করা হয়। এ সময় তার হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়েছে।
স্থানীয়রা বলেন, তার এই সাফল্য এলাকায় ব্যাপক প্রসংশিত হয়েছে। শ্রেষ্ঠ চৌকিদারের নাম ঘোষনার পরে তার নিজ এলাকায় স্থানীয়রা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ও স্থানীয় আপন মেডিকেল নামে একটি প্রতিষ্ঠানের কর্মকর্তারা ছায়েদ চৌকিদারকে আজীবন ফ্রী চিকিৎসা সেবা প্রদান করবেন বলে ঘোষনা দেন।
বাঘড়া ইউনিয়ন পরিষদের চৌকিদার মোঃ ছায়েদ চৌধুরী জানান, ঢাকা বিভাগীয় শ্রেষ্ঠ চৌকিদারের খেতাব পেয়ে আমি গর্বিত। ২২ বছর যাবৎ এই পেশায় নিয়োজিত রয়েছি। আমার পেশাগত দায়িত্বে সকলের সহযোগিতা কামনা করি। আমার এই কৃতিত্বের পেছনে সকলের অবদান রয়েছে। সবাই আমাকে দোয়া করবেন। ছায়েদ চৌধুরী বাঘড়া ইউনিয়নের মাঘঢাল গ্রামের মৃত মানিক চৌধুরীর ছেলে। পরিবারে তার স্ত্রী, তিন কন্যা ও এক পুত্র সন্তান রয়েছে।