শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন

ঢাকা দক্ষিণে মনোনয়নপত্র নিলেন হাজী সেলিম

নিজস্ব প্রতিবেদক::

আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলীয় সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম।

বুধবার (ডিসেম্বর) বিকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তার ব্যক্তিগত সচিব মহিউদ্দিন আহমেদ বেলাল। সঙ্গে ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সদস্য আনিস আহমেদ।

এদিন ঢাকা দক্ষিণে মোট ৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন-ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার ফজলে নূর তাপস ও বঙ্গবন্ধু একাডেমির সভাপতি মো. নাজমুল হক। বুধবার বিকালে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকা দক্ষিণের বর্তমান মেয়র সাঈদ খোকন মনোনয়নপত্র সংগ্রহ করেননি।

বুধবার সকাল ১০টা থেকে ধানমন্ডি কার্যালয়ে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের হাতে ফরম তুলে দেয়া শুরু হয়। মেয়র পদে ফরমের দাম ২৫ হাজার টাকা। ফরম বিতরণ আগামী ২৭ ডিসেম্বর পর্যন্ত রোজ সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে। আগামী ২৭ ডিসেম্বর শুক্রবার বিকাল ৫টার মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। এই সিটিতে ভোট অনুষ্ঠিত হবে ৩০ জানুয়ারি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com