শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
মুজিবুর রহমান, ই-কণ্ঠ ২৪ ডটকম : ১৬ ফেব্রুয়ারি মঙ্গলবার ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লীগের খেলা শুরু হয় বিকেল সাড়ে ৩টায় আবাহনী লিমিটেড ঢাকা ও সাইফ স্পোর্টিং ক্লাব লিমিটেডের মধ্যে। বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে ২-০ গোলে আবাহনী লিমিটেড ঢাকা জিতেছে। আবাহনী লিমিটেড ৯ ম্যাচে ছয় জয় ও ৩ ড্রয়ে ২১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। তৃতীয় হারের স্বাদ পাওয়া সাইফ স্পোর্টিং ১৩ পয়েন্ট নিয়ে আছে পঞ্চম স্থানে; অবশ্য এক ম্যাচ কম খেলেছে পল জোসেফ পুটের দল। জয়ী দলের রাফায়েল এবং বেলফোর্ট ১টি করে গোল করেন। এদিকে নিজেদের নবম ম্যাচে এটা ঢাকা লীগের ১১ ও পেশাদার লীগের ৬ বারের চ্যাম্পিয়ন আবাহনীর ষষ্ঠ জয়। ২১ পয়েন্ট নিয়ে তারা আছে আগের সেই দ্বিতীয় স্থানেই। পক্ষান্তরে অষ্টম ম্যাচে এটা তৃতীয় হার সাইফের। ১৩ পয়েন্ট নিয়ে তারাও আছে আগের পঞ্চম স্থানেই।
আবাহনী লিমিটেড ঢাকা প্রথমার্ধে সুযোগ নষ্ট করা দ্বিতীয়ার্ধে পেল কাক্ষিত গোল। সাইফ স্পোর্টিং ক্লাবকে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে স্বস্তির জয় তুলে নিল আবাহনী। রাফায়েল অগাস্তো সান্তোস দা সিলভা দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন কেরভেন্স ফিলস বেলফোর্ট।
প্রথমার্ধে আবাহনী ও সাইফ দু’দলই ছিল সমানে সমান। ২১তম মিনিটে বক্সের সামান্য ওপর থেকে আরিফুর রহমানের শট ক্রসবার ছুঁয়ে বেরিয়ে যায়। ৬ মিনিট মাথায় সাইফের নাইজেরিয়ান ফরোয়ার্ড ইকেচুকু কেনেথের শট ফেরান গোলরক্ষক শহিদুল আলম সোহেল।
আবাহনীর প্রথম ভালো সুযোগটি নষ্ট হয় ৩১তম মিনিটে। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ফ্রান্সিসকো রদ্রিগেজ দি সৌজা ফিলহোর ভলি ক্রসবারের একটু ওপর দিয়ে যায়। ৩৮তম মিনিটে জুয়েল রানার পাস ধরে লক্ষ্যভ্রষ্ট শটে ২০১৭-১৮ মৌসুমের চ্যাম্পিয়নদের হতাশা বাড়ান বেলফোর্ট।
৫৩তম মিনিটে অপেক্ষায় ফুরায় আবাহনীর। বাঁ দিক থেকে রায়হান হাসানের ‘ট্রেডমার্ক’ লম্বা থ্রো ইনে সিলভা হেডে জাল খুঁজে নেন। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রিমিয়ার লীগ ম্যাচে ৪৭ মিনিটে ফ্রি কিক পায় সাইফ। ডি-বক্সের ঠিক বাইরেই ইকেচুকউকে ফাউল করেন রায়হান হাসান। অধিনায়ক-ডিফেন্ডার রহমত মিয়া ডান পায়ের যে শটটি মারেন তা আবাহনীর পোস্ট উঁচিয়ে বাইরে চলে যায়।
আবাহনী লিমিটেড গোল করে এগিয়ে য়ায় ৫৪ মিনিটে। আবাহনী আক্রমণ করে সাইফের বক্সের ভেতরে। সাইফের নাইজিরিয়ান ডিফেন্ডার ইমানুয়েল হেড করে বল বিপদমুক্ত করার চেষ্টা করেন। কিন্তু বল চলে যায় আবাহনীর ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফায়েল অগাস্তো সান্তোস দা সিলভার সামনে। রাফায়েল আর দেরি না করে সেই চলন্ত বলেই ড্রপ হেড করেন। বল এক কোনা দিয়ে জালে প্রবেশ করে।
৬৫ মিনিটে গোছালো আক্রমনে ব্যবধান দ্বিগুণ করে প্রিমিয়ার লিগের ছয়বারের চ্যাম্পিয়নরা (আবাহনী)। সাইফের ডি-বক্সের ডানপ্রান্ত থেকে বক্সের ভেতরে বল ফেলেন আবাহনীর মিডফিল্ডার জুয়েল রানা। চতুর-সুযোগ সন্ধানী হাইতিয়ান ফরোয়ার্ড বেলফোর্ট কারভেন্স ফিলস্ সেই বল ধরেই দারুণ দক্ষতায় ডান পায়ের তীব্র ভলি শটে সাইফের জাল কাঁপান (২-০)। শেষ পর্যন্ত আর কোন গোল না হলে ওই স্কোরলাইনেই জিতে পূর্ণ তিন পয়েন্ট পাওয়ার চিত্তসুখ নিয়ে মাঠ ছাড়ে মারিও লেমোসের শিষ্যরা। শেষ পর্যন্ত কোন গোল না হওয়ার মাঠ ছাড়ে মারিও লেমোসের প্লেয়াররা।
বসুন্ধরা কিংস ৬-১ গোলে হারায় আরামবাগকে
১৬ ফেব্রায়ারি মঙ্গলবার বিকেল ৩ টায় কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে খেলাটি শুরু হয় বসুন্ধরা কিংস ও আরামবাগের মধ্যে।
এই লীগে যে দুটি হ্যাটট্রিক হয়েছিল সে দুটিই আরামবাগের বিরুদ্ধে। মঙ্গলবারও তাদের বিরুদ্ধে হ্যাটট্রিক হলো। তবে একটি নয়, দুটি। দুই ফরোয়ার্ড আর্জেন্টিনার রাউল অস্কার বেসেনা এবং ব্রাজিলের রবসন আযেভেদো দা সিলভা রবিনহো ১টি করে হ্যাটট্রিক করেন। এই দুই হ্যাটট্রিকের সুবাদে বসুন্ধরা কিংস ৬-১ গোলে বিধ্বস্ত করে আরামবাগকে।