শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

ডেঙ্গু মহামারিতে পরিণত হয়েছে: আমির খসরু

নিজস্ব প্রতিবেদক::

‘বাংলাদেশে ডেঙ্গু মহামারিতে পরিণত হয়েছে। এই কি বিতর্কিত করার বিষয়? এটা কি বাংলাদেশ ও বর্হিবিশ্বের মানুষ জানে না?’

বুধবার জাতীয় প্রেসক্লাবে জিয়া পরিষদ আয়োজিত আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এ কথা বলেন। ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আমির খসরু বলেন, বেগম খালেদা জিয়াকে জেলে নিয়ে, মানুষের অধিকার ও বাক স্বাধীনতা কেড়ে ক্ষমতাসীনরা মনে করেছিল, তারা দেশ পরিচালনা করবে। কিন্তু দেশ তো চলছে না। আর আজকে যখন দেশ চলছে না, তখন গুজব ও বিরোধী দলের ষড়যন্ত্রের বাহানার কথা বলা হচ্ছে।

বাংলাদেশের কোনো আইনের শাসন নেই মন্তব্য করে খসরু বলেন, একটি দেশের প্রধান বিচারপতিকে জোর করে চাকরিচুত্য করা হয়েছে। এটা নিয়ে কোনো বিতর্ক আছে?

আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবির মুরাদের সভাপতিত্বে সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল কুদ্দুস, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ প্রমুখ বক্তব্যে রাখেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com