শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

ডিপিএল শুরুর আগে ৭ ক্রিকেটার করোনা পজিটিভ

নিজস্ব প্রতিবেদক:: আগামী ৩১ মে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। ক্রিকেট লিগ শুরুর আগে বিভিন্ন ক্লাবের খেলোয়াড়সহ ২৬৯ জনের করোনা পরীক্ষা করা হয়। এর মধ‌্যে সাত ক্রিকেটারসহ নয় জনের করোনা শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মে) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিক‌্যাল বিভাগের একটি সূত্র রাইজিংবিডিকে এ তথ‌্য নিশ্চিত করেছে।

করোনায় আক্রান্ত সাত ক্রিকেটার ও দুই কর্মকর্তা কে কোন ক্লাবের সেটা জানায়নি মেডিক‌্যাল বোর্ড।

বিসিবি’র একটি সূত্র জানিয়েছে, যথা সময়ে তারা ঢাকা প্রিমিয়ার লিগ শুরু করতে চান। করোনায় আক্রান্তদের আবারও পরীক্ষা করা হবে।

বুধবার (২৬ মে) থেকে ক্রিকেটারদের করোনা পরীক্ষা শুরু হয়। বৃহস্পতিবার দ্বিতীয় দফায় করোনা পরীক্ষা চলছে। এক দিনের বিরতিতে শুক্রবার দ্বিতীয় টেস্ট হবে ক্রিকেটারদের।

১২ ক্লাবের অংশগ্রহণে এবার টি-টোয়েন্টি ফরম্যাটে হবে ঢাকা প্রিমিয়ার লিগ। ক্লাবগুলো প্রস্তুতি নেওয়া শুরু করে ঈদের পর পরই। ঢাকার বিভিন্ন মাঠে অনুশীলন করছেন ক্রিকেটাররা। অনেক ক্রিকেটার আবার নিজ থেকেও প্রস্তুত হচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com