শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন

ডিএমপি কমিশনারের কাছে যাচ্ছে বিএনপির প্রতিনিধিদল

নিজস্ব প্রতিবেদক:: ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করবে বিএনপির প্রতিনিধিদল। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিএনপি ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে পুলিশের সহায়তা চাইতে উদযাপন জাতীয় কমিটি নেতারা রোবাবর দুপুরে ডিএমপি কমিশনারের সঙ্গে দেখা করবেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, দুপুর ১টায় ডিএমপির সদর দফতরে কমিশনারের সঙ্গে বিএনপির প্রতিনিধিদলের এই সাক্ষাৎ হবে।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সূবর্ণজয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব আবদুস সালামের নেতৃত্বে প্রতিনিধিদলে থাকছেন- প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

এর আগে পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমদের সঙ্গেও দেখা করেন বিএনপি নেতারা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com