শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন

ট্রেনবহরে হামলা মামলার রায়ে জাতি বিস্মিত, বিএনপি বিক্ষুব্ধ: মির্জা ফখরুল

ই-কণ্ঠ অনলাইন::

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঈশ্বরদীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ট্রেনবহরে হামলার ঘটনার রায়ে জাতি বিস্মিত আর বিএনপি বিক্ষুব্ধ।

বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। খবর চ্যানেল২৪

মির্জা ফখরুল দাবি করেন, বিচার বিভাগের উপর জনগণ আস্থা হারিয়ে ফেলেছে। রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে। পরিকল্পিতভাবে দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা চলছে।

মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী চীন সফর করছেন, মেগা প্রজেক্টের বিভিন্ন চুক্তি সাক্ষর করছেন। তবে মেগা প্রজেক্টের উদ্দেশ্য দুর্নীতি।
অনুষ্ঠানে বিএনপি মহাসচিব আহ্বান জানান, আইনগতভাবে খালেদা জিয়াকে জামিন দেবার। তিনি দাবি করেন, রাজনৈতিক প্রতিহিংসা এবং রাজনৈতিক কারণেই বেগম জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com