শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:০২ অপরাহ্ন
ঝিনাইদহ প্রতিনিধি॥ ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে ৪ মাদক ব্যবসায়ীসহ ৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার রাত থেকে রোববার (৮ জুলাই) সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়।
ঝিনাইদহে পুলিশ সুপার মিজানুর রহমান জানান, পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ সদর থেকে ১১ জন, শৈলকুপা থেকে ৭ জন, হরিণাকুন্ডু থেকে ৪ জন, কালীগঞ্জ থেকে ৬ জন, কোটচাঁদপুর ৭ জন থেকে ও মহেশপুর থেকে ৪ জনকে গ্রেফতার করা হয়। সে সময় বেশ কিছু মাদকদ্রব্য উদ্ধার করা হয়।