শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

ঝিনাইদহে আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি॥ ‘টেকসই উন্নয়ন লক্ষ মাত্রা অনুধাবনে শাসন পদ্ধতির রুপান্তর’ প্রতিপাদ্য নিয়ে ঝিনাইদহে আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস পালিত হয়েছে।

জেলা প্রশাসনের আয়োজনে রোববার (২৪ জুন) সকাল ১১ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্তর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

এসময় জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস সহ সরকারী কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, সরকারী সেবা প্রাপ্তি সকল নাগরিক অধিকার।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com