শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

জেরিন ও তৃষ্ণা কাবাডিতে নিজেদের প্রতিষ্ঠিত করতে চান

স্পোর্টস রিপোর্টার, ই-কন্ঠ২৪ ডটকম : জেরিন ইসলাম ও তৃষ্ণা খাতুন দুই বান্ধবী। খেলাটি ভালবেসে এই খেলাতেই নিজেদের প্রতিষ্ঠিত করতে চান জেরিন ইসলাম এবং তৃষ্ণা খাতুন। তারা ঢাকার পল্টনের আউটার স্টেডিয়ামে চলমান আইজিপি কাপ জাতীয় যুব কাবাডির চূড়ান্ত পর্ব খেলতে এসেছেন জয়পুরহাটের হয়ে। দুজনের শারীরিক গড়ন প্রায় একই রকম। দলে দুজনই রেইডার হিসেবে খেলেন। দুই বান্ধবী একাদশ শ্রেণীর ছাত্রী। দুই রেইডার জয়ের দারুণ সম্ভাবনা জাগালেও শেষপর্যন্ত হেরে যায় তাদের দল জয়পুরহাট। ময়মনসিংহের কাছে ম্যাচ হারলেও এখানেই থামতে চাননা জেরিন ও তৃষ্ণা।

জেরিন ইসলাম আরও যোগ করেন, ‘কাবাডি একটা চ্যালেঞ্জিং খেলা। ছোটবেলা থেকে কাবাডিই খেলেছি। আন্তঃ স্কুল হ্যান্ডবল ও ভলিবল খেলেছি। এখন কাবাডি খেলছি, খেলাটা ভালবাসার সকল জায়গা জুড়ে আছে। গ্রাম-গঞ্জে খেলা বেশ কঠিন। ঢাকা আসার পথে রাতে গাড়ি ছিল। পরিবার থেকে আসতে দিতে চাচ্ছিলনা। অনেক বুঝিয়ে এসেছি।

কাবাডি একটা চ্যালেঞ্জিং খেলা। ছোট বেলা থেকে কাবাডি খেলেছি। ভালবাসার জায়গা জুড়ে আছে এ খেলা। প্রতিবেশীরা বলেন- স্কুল জীবন থেকে খেলছে। এখন কলেজে পড়ে এ খেলা খেলে কি হবে? আমরা এমন কটু কথাকে পাত্তা না দিয়ে খেলা চালিয়ে যেতে চাই। আমরা এতদিন আঞ্চলিক পর্যায়ে খেলেছি। এ প্রতিযোগিতা আমাদের সামনে অনেক বড় সুযোগ এনে দিয়েছে। এখানে ভাল করতে পারলে জাতীয় দলে খেলার সুযোগ থাকে। সে সুযোগ কাজে লাগাতে সর্বোচ্চ চেষ্টা করব।

তৃষ্ণা খাতুন কাবাডি বডি কন্টাক্ট গেম। চ্যালেঞ্জ অনেক বেশি। এ কারণেই অন্য খেলা রেখে কাবাডি খেলাকে বেছে নিয়েছি। স্কুল পর্যায়ে আমরা একে অপরের প্রতিপক্ষ ছিলাম। এখন খেলছি একই দলে। খেলাটা উপভোগ করছি। কাবাডিতে নিজেদের প্রতিষ্ঠিত করতে চাই আমরা।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com