শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

জামিনে মুক্ত হলেন শিমুল বিশ্বাস

জ্যেষ্ঠ প্রতিবেদক::

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস ১ বছর ২ মাস ২৬ দিন পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে নরসিংদী কারাগার থেকে তিনি জামিনে মুক্তি পান।

বিএনপির সহ দফতর সম্পাদক মুহাম্মদ মনির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

২০১৮ সালে শিমুল বিশ্বাসের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় নাশকতার মামলা হয়। ওই বছর ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার মামলার রায় ঘোষণার পর আদালত চত্বর থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। দীর্ঘ ১ বছর ২ মাস ২৬ দিন পর তিনি জামিনে মুক্তি পেলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com