রবিবার, ২১ Jun ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

জাপার সাবেক মহাসচিবের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান চলবে

নিজস্ব প্রতিবেদক::

জাতীয় পার্টির (জাপা) সাবেক মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারকে জিজ্ঞাসাবাদের জন্য দুর্নীতি দমন কমিশনের নোটিশ স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। এর ফলে তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান কার্যক্রম চলতে বাধা নেই বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান।

রোববার হাইকোর্টের আদেশের বিরুদ্ধে দুদকের আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে গত ৩ এপ্রিল জিজ্ঞাসাবাদের জন্য রুহুল আমিন হাওলাদারকে তলব করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দেওয়া নোটিশ স্থগিত করেন হাইকোর্ট।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com