শনিবার, ২০ Jun ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক ঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে আগামী ৫ বছরে ২৫কোটি গাছ রোপণের ঘোষণা দিয়েছেন। সেই কর্মসূচির অংশ হিসেবে দোহারে বৃক্ষ রোপণের উদ্বোধন কার্যক্রম শুরু করলেন ঢাকা- ১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক। শনিবার বিকেলে দোহার উপজেলার সুতারপাড়া ইউনিয়নের নিকরা সড়কে এর ফলক উম্মোচন করেন।
দোহার উপজেলা নিবার্হী কর্মকর্তা মাইদুল ইসলামের সভাপতিত্বে কৃষি অধিদপ্তরের সহযোগিতায় বৃক্ষরোপন অনুষ্ঠানে প্রধান অতিথি খন্দকার আশফাক বলেন, প্রধানমন্ত্রীর অনুশাসন হিসেবে সারা দেশে সবুজায়নের লক্ষ্যে যে উদ্যোগ গ্রহণ করেছে দোহার নবাবগঞ্জে বিপুল পরিমাণ গাছ রোপনের উদ্যোগ নেয়া হয়েছে।

এসময় তিনি প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের তাগিদ দেন। প্রতিটি রাস্তা ও গ্রামাঞ্চলে যাতে বনজ ফলজসহ নানা প্রজাতির গাছ রোপনে গুরুত্ব দেন তিনি। প্রায় দু্ই লাখ গাছের চারা রোপনের মাধ্যমে দোহার নবাবগঞ্জকে সবুজায়নের চাদরে রাখার উদ্যোগ গ্রহণ করা হবে বলে তিনি জানান।
একই দিন সকাল থেকে বিকেল পর্যন্ত খন্দকার আশফাক এমপি দোহার উপজেলার নারিশা, দোহার পৌরসভা, মাহমুদপুর, কুসুমহাটি ও সুতারপাড়া এলাকায় ১০টি রাস্তার সংস্কার কাজের সূচনা করেন। এছাড়া তিনি বলেন, দোহার সদর জয়পাড়া থেকে পদ্মা নদীর পাড় পর্যটন এলাকা হিসেবে পরিচিত মৈনট বাইপাস সড়ক নির্মাণে নতুন প্রকল্প হাতে নেয়া হয়েছে। এসময় স্থানীয় সরকারের নিবার্হী প্রকৌশলী মো. শরিফুজ্জামান বলেন, দোহার ও নবাবগঞ্জের আভ্যন্তরীণ উন্নয়ণে প্রায় শত কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে। শীঘ্রই তা বাস্তবায়নে কাজ শুরু হবে।

এসময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাসফিক সিগবাত উল্লাহ, দোহার উপজেলা প্রকৌশলী রাজু আলম, দোহার থানার ওসি আবু বকর সিদ্দিক, জাসাস কেন্দ্রয়ী নেতা সালাহউদ্দিন মোল্লা, দোহর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, আইনজীবী নাজিম চৌধুরী, দোহর পৌর বিএনপির সভাপত আব্দুল কুদ্দুস, বিশিষ্ট শিল্প উদ্যোক্তা তানভীর আহমেদ সানু, জেলা যুবদলের নেতা আবুল হাশেম বেপারি, জহিরুল ইসলাম, খলিলুর রহমান, ছাত্রদল নেতা আলমগীর শিকদার, সৌমিক ভূইয়া প্রমুখ।