বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

জাতীয় চার নেতাকে হত্যা করে মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে ফেলতে চেয়েছিল ঘাতকরা…শ্রীনগরে ডাঃ ডাবলু

মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সগিঞ্জ) প্রতিনিধি॥
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক এবং মুন্সীগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ডাঃ বদিউজ্জামান ভূইয়া ডাবলু বলেছেন ১৫ ই আগষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পরবর্তিতে জাতীয় চার নেতকে জেলখানায় নির্মমভাবে হত্যা করে মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে ফেলতে চেয়েছিলো স্বাধীনতা বিরোধী ঘতকরা। কিন্তু তাদের সে আশা পূরণ হয়নি, আল্লাহর রহমতে জাতীর জনক বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ চার নেতার উত্তর সুরিরা আজ দেশের কল্যানে কাজ করে যাচ্ছেন। তাই দেশের উন্নয়ন ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধরে রাখতে আগামী নির্বাচনে নৌকা মার্কার কোন বিকল্প নেই।

শনিবার বিকেলে উপজেলার রাঢ়ীখাল ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে রাঢ়ীখাল স্যার জগদিস চন্দ্র বসু অডিটোরিয়ামে জেলহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে তিনি এ কথা বলেন।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিনুর রহমান খানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক নুর মোহাম্মদ,জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শামসুল আলম সবজল, শ্রীনগর উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক হারুণ-উর-রশিদ, শেখ মোঃ আলমগীর, মুনছুর আহমেদ, সাংগঠনিক সম্পাদক আলী আক্কাছ মৃধা জীবন, জিএস নাজির, কেন্দ্রীয় উপ কমিটির ধর্ম বিষয়ক সদস্য শেখ মোঃ জাকির হোসেন, কেন্দ্রীয় যুবলীগ নেতা কাজী ইকবাল হোসেন পিউল, ভাগ্যকুল ইউপির চেয়ারম্যান কাজী মনোয়ার হোসেন শাহাদাত, মফিজুল মাষ্টার,আঃ করিম মাস্টার, নজরুল ইসলাম, আহম্মদ ঢালী, কিবরিয়া আহমেদ আঃ রউফ সিকদার, আঃ ছালাম মেম্বার, আক্তারুজ্জামান জয়, সুখন চৌধুরী, সিরাজ তালুকদার, সম্রাট, উৎপল আহমেদ পল, মোঃ জাহিদুল ইসলাম, আসিফুল ইসলাম রজিন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com