শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন

জাতীয় ঐক্যফ্রন্টের জরুরি বৈঠক বিকেলে

নিজস্ব প্রতিবেদক::

আজ বিকেলে জাতীয় ঐক্যফ্রন্টের জরুরি বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় ঐক্যফ্রন্টের কর্মসূচি বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মতিঝিলে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের চেম্বারে এ বৈঠক হবে বলে জানা গেছে।

ঐক্যফ্রন্টের দফতর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিকেল ৪টায় মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে জাতীয় ঐক্যফ্রন্টের জরুরি বৈঠক হবে। আজকের বৈঠকে সভাপতিত্ব করবেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। এছাড়া ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির নেতারা উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে জোট সূত্রে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com