বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন

জননেন্ত্রী শেখ হাসিনা’র উন্নয়নের চিত্র ঘরে ঘরে পৌছে দিতে হবে …….শ্রীনগরে গোলাম সারোয়ার কবীর

মোঃ রেজাউল করিম রয়েল. শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ কমিটির সাবেক সহ-সম্পাদক গোলাম সারোয়ার কবীর বলেছেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উন্নয়নের চিএ ঘরে ঘরে পৌছে দিতে হবে। বর্তমান সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরতে আওয়ামী লীগের নেতা কর্মীদেরই কাজ করতে হবে। অফিস-আদালাত, হাট-বাজার, চায়ের দোকান, আড্ডাস্থল যেখানেই লোকজনের সমাগম হবে সেখানেই উন্নয়ন চিত্র তুলে ধরে আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। বর্তমান সরকারের উন্নয়নমূলক পদ্মা সেতু, ঢাকা-মাওয়া মহাসড়কের ৬ লেনের রাস্তা, রেল লাইন, ঢাকা ওয়াসার পানি লাইন স্থাপনসহ অন্যান্য মেগা প্রকল্পগুলোর কাজ বাস্তবায়িত হচ্ছে। এতে এলাকার মানুষের যে সার্বিক উন্নয়ন হচ্ছে তা জনগনের কাছে ব্যাখ্যা করতে হবে।
বিশ্ব মানবতার জননী শেখ হাসিনা’র হাতকে শক্তিশালী ও দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীককেই বিজয়ী করতে হবে। এ সময় গোলাম সারোয়ার কবীর সংসদ নির্বাচনে সুনিশ্চিত নৌকার বিজয়ের জন্য তৃনমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করার আহবান জানান।

গতকাল শক্রবার বিকাল ৩ টার দিকে উপজেলার শ্রীনগর সদর ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ডের আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথীর বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব খলিলুর রহমান মাষ্টারের সভাপতিত্বে উঠান বৈঠকে এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা হাজী রমিজ বেপারী, ধর্ম বিষয়ক সম্পাদক হাজী আঃ লতিফ বেপারী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান জিঠু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবির রায়হান সৈকত, শ্রীনগর সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম লিমন, উপজেলা ওলামা লীগের সভাপতি হাজী মোঃ আলীনুর শেখ, সাধারণ সম্পাদক হাজী আব্দুর রব, শ্রীনগর ইউপি সদস্য দেলোয়ার হোসেন দ্বিপক, হারুন মোড়ল, আব্দুল হামিদ তালুকদার, সাবেক ইউপি সদস্য জয়নাল আবেদীন তালুকদার, পাটাভোগ ইউপি সদস্য জাহাঙ্গীর সিকদার, শ্রীনগর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আক্তার হোসেন, শ্রীনগর ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, কুকুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা হাজী আব্দুল হাকিম, সহ-সভাপতি হাজী মোঃ আবুল হাসেম বেপারী, ইউপি সদস্য আনজাম মাসুদ লিটন, প্রবীন আওয়ামী লীগ নেতা মোঃ লাল খান,মোঃ মুক্তার হোসেন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com