শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি বাতিল

নিজস্ব প্রতিবেদক::

বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের মেয়াদোত্তীর্ণ কেন্দ্রীয় সংসদ বাতিল করা হয়েছে। আগামী ৪৫ (পঁয়তাল্লিশ) দিনের মধ্যে ছাত্রদলের কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে নতুন কেন্দ্রীয় সংসদ গঠন করা হবে।

গতকাল রাতে বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। একই সঙ্গে আগামীতে ছাত্রদলের নেতৃত্বে কারা আসতে পারবেন বা প্রার্থী হতে পারবেন এবিষয়ে ৩দফা নির্দেশনা দেয়া হয়েছে। এরমধ্যে রয়েছে, জাতীয়তাবাদী ছাত্রদলের প্রাথমিক সদস্য হতে হবে ২. অবশ্যই বাংলাদেশে অবস্থিত কোন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র হতে হবে, ৩. কেবলমাত্র ২০০০ ইং সাল থেকে পরবর্তীতে যেকোন বছরে এসএসসি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

তবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের কাউন্সিলের তারিখ ঘোষণা না করে বলা হয়েছে তফসিল পরবর্তীতে জানানো হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com