শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন

ছাত্রদলের কাউন্সিল: আজ প্রচার শুরু

নিজস্ব প্রতিবেদক::

ছাত্রদলের ষষ্ঠ কেন্দ্রীয় কাউন্সিলের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। নির্বাচন পরিচালনা কমিটি সভাপতি হিসাবে ৮ জন ও সাধারণ সম্পাদক হিসাবে ১৯ জনকে বৈধ প্রার্থী হিসাবে ঘোষণা করেছে।

সোমবার রাতে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান খায়রুল কবির খোকন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়।

৮ সভাপতি প্রার্থী হলেন- কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, হাফিজুর রহমান, মাহমুদুল হাসান বাপ্পি, রিয়াদ মো. তানভীর রেজা রুবেল, মো. এরশাদ খান, মো. ফজলুর রহমান খোকন, এসএম সাজিদ হাসান বাবু, এবিএম মাহমুদ আলম সরদার।

১৯ সাধারণ সম্পাদক প্রার্থী হলেন- জুয়েল হাওলাদার (সাইফ মাহমুদ জুয়েল), আমিনুর রহমান আমিন, হাসান (তানজিল হাসান), শেখ আবু তাহের, জাকিরুল ইসলাম জাকির, মোহাম্মদ কারিমুল হাই (নাঈম), মাজেদুল ইসলাম রুমন, ডালিয়া রহমান, শাহ নাওয়াজ, সাদিকুর রহমান, কেএম সাখাওয়াত হোসাইন, সিরাজুল ইসলাম, মো. ইকবাল হোসেন শ্যামল, মুন্সি আনিসুর রহমান, মো. মিজানুর রহমান শরিফ, শেখ মো. মশিউর রহমান রনি, মোস্তাফিজুর রহমান, সোহেল রানা, কাজী মাজহারুল ইসলাম।

এদিকে তফসিল অনুযায়ী আজ থেকে ১২ সেপ্টেম্বর মধ্যরাত পর্যন্ত প্রার্থীরা প্রচার চালাতে পারবেন। ১৪ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোট অনুষ্ঠিত হবে। ভোটে অংশ নেবেন সংগঠনটির সারা দেশের ১১৭টি ইউনিটের ৫৮০ জন কাউন্সিলর।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com