শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

চিকিৎসার জন্য থাইল্যান্ডে যাচ্ছেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক::

চিকিৎসার জন্য থাইল্যান্ডের উদ্দেশে রওনা হয়ে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার স্ত্রী রাহাত আরা বেগম সঙ্গে আছেন।

বুধবার (১৫ মে) বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে থাইল্যান্ডের উদ্দেশে যাত্রা করেন তারা।

মির্জা ফখরুলের ব্যক্তিগত সহকারী ইউনুস আলী এই তথ্য নিশ্চিত করেছেন।

আগামী ২৩ মে মির্জা ফখরুলের দেশে ফেরার সকথা রয়েছে বলেও বিএনপির সূত্রে জানা গেছে।

এর আগে গত ৪ ফেব্রুয়ারি চিকিৎসা জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন মির্জা ফখরুল। সেই সময় তিনি সিঙ্গাপুরে ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসা নেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com