শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন

চলিত মাসে শেষ হচ্ছে খালেদার মুক্তির মেয়াদ

নিজস্ব প্রতিবেদক:: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শর্তসাপেক্ষ মুক্তির মেয়াদ শেষ হচ্ছে এ মাসের ২৪ তারিখ। এজন্য নতুন করে মুক্তির আবেদন করার প্রক্রিয়া শুরু করেছে তার পরিবার।

জানা গেছে, এবারের আবেদনে চিকিৎসকদের পরামর্শপত্রগুলো সরকারের কাছে পৌঁছানো হবে। বিশেষত, বিদেশে উন্নত চিকিৎসার বিষয়টি নিশ্চিত করতে নতুন করে এ প্রক্রিয়ায় যেতে পারে পরিবার।

নতুন করে মুক্তির আবেদনের বিষয়ে খালেদা জিয়ার বোন সেলিনা ইসলাম বলেন, ‘আবেদন তো করতেই হবে। তবে, কবে আবেদন করা হবে এখনও ঠিক হয়নি। শামীম (ভাই শামীম ইস্কাদার) বিষয়টি দেখছে।’

তিনি আরও বলেন, ‘তাকে (খালেদা জিয়া) বিদেশে পাঠানোর জন্য সরকারের কাছে তো আবেদন করাই আছে। কিন্তু তারা তো অনুমতি দিচ্ছে না। এখন কী করা যায় দেখি।’

করোনার সংক্রমণের পর ২০২০ সালের ২৫ মার্চ দুই শর্তে সরকারের নির্বাহী আদেশে ছয় মাসের জন্য মুক্তি পান খালেদা জিয়া। ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারার উপধারা ১-এ সাজা স্থগিত দেখিয়ে এই পর্যন্ত চার দফায় এই মেয়াদ বাড়ানো হয়। আগামী ২৪ মার্চ খালেদা জিয়ার মুক্তির মেয়াদ শেষ হচ্ছে।

সেলিনা ইসলাম জানান, বিএনপির চেয়ারপারসনের শারীরিক অবস্থা ভালো না। তার পা ফুলে গেছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com