শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা নিহত

চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের বন্দরের ৫ নম্বর গেট এলাকায় লরির ধাক্কায় আরিফুল ইসলাম নামের এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাত ১০টার দিকে বন্দর থানার সল্টগোলা ক্রসিং এলাকায় এই ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির।

নিহত আরিফুল ইসলাম বন্দর থানা ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক ছিলেন বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর। আরিফুল বন্দর থানার মধ্যম গেসাইলডাঙা এলাকার মো. ইসলামের ছেলে।

ওসি জাহেদুল কবির বলেন, আরিফুল মোটরসাইকেল করে যাচ্ছিলেন। ওই সময় দ্রুতগতির একটি লরি আরিফুলের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর লরিটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com