মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন

চট্টগ্রামে নুরুল হত্যা মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ড

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: চট্টগ্রামে বায়েজিদ বোস্তামী এলাকায় প্রবাসী নুরুল আলম হত্যা মামলায় পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিরা হলেন- বাবুল বড়ুয়া, কানন বড়ুয়া জুয়েল, মুনির, সঞ্জিদ বণিক ও মুজিবুর রহমান।

আজ মঙ্গলবার চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস তাদের মৃতুদণ্ডের রায় ঘোষণা করেন।

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন তসলিম উদ্দীন। রায় ঘোষণার সময় কানন বড়ুয়া আদালতে উপস্থিত ছিলেন। বাকিরা জামিন নিয়ে পলাতক আছেন।

২০১১ সালের ৩০ মে বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন মোড় এলাকায় প্রবাসী নরুল আলমকে হত্যা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com