শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

চট্টগ্রামে করোনা আক্রান্ত ১৪ জন

চট্টগ্রাম প্রতিনিধিঃ গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৫৯টি নমুনা পরীক্ষা করে ১৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার দশমিক ৮৯ শতাংশ। এদিন করোনায় মৃত্যুবরণ করেনি কেউ।

রোববার (২৭ ফেব্রুয়ারি) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ৮টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।

নতুন আক্রান্ত ১২ জন মহানগর এলাকার ও ২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৩৭১ জন।

এর মধ্যে মহানগর এলাকায় ৯১ হাজার ৯০৪ জন এবং উপজেলায় ৩৪ হাজার ৪৬৭ জন। এছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৬২ জনের মধ্যে ৭৩৪ জন মহানগর এবং ৬২৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com