শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:০৭ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

চট্টগ্রামে করোনায় ২ জনের মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত দুই জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ১৬৫ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫ দশমিক ৯৩ শতাংশ।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামের ১৫টি ও কক্সবাজারের ১টি ল্যাবে ২ হাজার ৭৮১টি নমুনা পরীক্ষা করে ১৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৩৪ জনই নগরীর বাসিন্দা।

বাকি ৩১ জনের মধ্যে লোহাগাড়ার ৩, সাতকানিয়ার ২, বাঁশখালীর ২, আনোয়ারার ২, চন্দনাইশের ১, পটিয়ার ২, বোয়ালখালীর ১, রাঙ্গুনিয়ার ১, রাউজানের ৪, হাটহাজারীর ৩, ফটিকছড়ির ২, মীরসরাইয়ের ১, সীতাকুণ্ডের ৪ ও সন্দ্বীপের ৩ জন রয়েছেন।

এর আগে মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) চট্টগ্রামে ১৮৮ জনের করোনা শনাক্তের কথা জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৫ হাজার ৬৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৯১ হাজার ৩৮০ জন। অন্যরা বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৬২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৪ জন নগরের বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬২৮ জনের।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com