শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার

চট্টগ্রামে করোনায় মৃত্যু ১ জনের, আক্রান্ত ৫৩

চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। আর নতুন করে আরও ৫৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩ দশমিক শূন্য দুই শতাংশ। এর আগে গত ১৪ ডিসেম্বর করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছিল।

বৃহস্পতিবার ( ৬ জানুয়ারি) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। বুধবার (৫ জানুয়ারি) চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়েছিলেন ৫৩ জন।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামের ১২টি ল্যাবে ১ হাজার ৭৫০ জনের নমুনা পরীক্ষা করে ৫৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর মধ্যে ৪৮ জনই চট্টগ্রাম নগরের বাসিন্দা। বাকি পাঁচ জনের মধ্যে দুই জন আনোয়ারা, একজন রাঙ্গুনিয়া ও দুইজন মিরসরাই উপজেলার বাসিন্দা।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২ হাজার ৮২২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৭৪ হাজার ৪৩০ জন। বাকি ২৮ হাজার ৩৯২ জন বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত মোট ১ হাজার ৩৩৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২৩ জন নগরের, বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬১০ জনের।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com