শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রশংসায় হামাস, দীর্ঘ লড়াইয়ের হুঁশিয়ারি হিজবুল্লাহর ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি

চট্টগ্রামে করোনায় মৃত্যুশূন্য দিনে শনাক্ত ১০

চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১০ জন। এ সময়ে করোনায় কারো মৃত্যু হয়নি।

রোববার (১৭ অক্টোবর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। জেলায় শনিবার (১৬ অক্টোবর) ১৬ জনের করোনা শনাক্ত হয়। ওইদিনও ভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামের ১২টি ও কক্সবাজারের একটি ল্যাবে এক হাজার ৫৮৬ জনের নমুনা পরীক্ষা করে ১০ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। তারা সবাই নগরের বাসিন্দা।

এদিন উপজেলাগুলোতে নতুন করে কেউ করোনায় আক্রান্ত হননি।

চট্টগ্রামে এ পর্যন্ত এক লাখ দুই হাজার ১১০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে নগরের বাসিন্দা ৭৩ হাজার ৯০০ জন, বাকি ২৮ হাজার ২১০ জন বিভিন্ন উপজেলার।

চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় মোট এক হাজার ৩১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২০ জন চট্টগ্রাম নগরের, আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৫৯৩ জনের।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com