শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

চট্টগ্রামসহ সারাদেশে কর্মরত সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন

বশির আহমেদ, বান্দরবান জেলা প্রতিনিধি:: চট্টগ্রামসহ সারাদেশে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করে বান্দরবানের কর্মরত সাংবাদিকবৃন্দ।

এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন বান্দরবান প্রেসক্লাবের সহ সভাপতি নাছিরুল আলম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এন এ জাকির, সাবেক সাধারণ সম্পাদক মিনারুল হক, সহ জেলার কর্মরত সাংবাদিকরা।

মানববন্ধনে বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে এখন টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ ও যমুনা টিভির চট্টগ্রাম ব্যুরো রিপোর্টার জোবাইর শাহাদাৎ এর ওপর হামলার ঘটনায় সারাদেশের সাংবাদিক সমাজ উদ্বিগ্ন।

বক্তারা আরও বলেন, অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি জানান এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করুন, না হলে দেশজুড়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com