সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
এস এম আলমগীর কবির, নড়াইল প্রতিনিধি:: নড়াইলের লোহাগড়ায় এক গৃহবধূর মরদেহের সঙ্গে অনৈতিক কাজের চেষ্টার অভিযোগে সাগর শেখ (২৮) নামে এক অ্যাম্বুলেন্সচালককে আটক করেছে পুলিশ। স্থানীয়রা তাকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন।
রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাকে আটক করা হয়। সাগর শেখ উপজেলার লক্ষ্মীপাশা তেলপাম্প এলাকার মৃত কামরুল শেখের ছেলে।
পরিবারের অভিযোগ, শনিবার গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করা সাদিয়া আক্তার লামিয়ার মরদেহ রাতে থানায় নেওয়ার জন্য একটি অ্যাম্বুলেন্সে রাখা হয়। গভীর রাতে চালক সাগর শেখ মরদেহটির সঙ্গে অনৈতিক কাজের চেষ্টা করে। এ সময় নিহতের মা তাকে হাতেনাতে ধরে ফেলেন বলে পরিবারের দাবি।
লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, সাগর শেখকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।