সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন

ভালুকায় ‘আব্দুল গণি মাস্টার ফাউন্ডেশন’র কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় ‘আব্দুল গণি মাস্টার ফাউন্ডেশন’ কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের ‘আব্দুল গণি মাস্টার ফাউন্ডেশন’ কর্তৃক পরিচালিত জামিরদিয়া আব্দুল গণি মাস্টার স্কুল এন্ড কলেজ’র মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামিরদিয়া আব্দুল গণি মাস্টার স্কুল এন্ড কলেজ’র গভর্ণিং বডির সভাপতি লায়ন আলহাজ্ব এম.এ রশিদ।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের দাতা সদস্য জামিরদিয়া আব্দুল গণি স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হাজী আঃ ছাত্তার মাস্টার, আব্দুল গণি মাস্টার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, জামিরদিয়া আব্দুল গণি মাস্টার স্কুল এন্ড কলেজ’র অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা আবু সাঈদ, প্রভাষক রফিকুল ইসলাম লিটন, প্রাথমিক শাখার প্রধান শিক্ষক মুহাম্মদ দারুল ইসলাম প্রমূখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মোঃ রফিকুল ইসলাম। আলোচনা অনুষ্ঠানের পরে ‘আব্দুল গণি মাস্টার ফাউন্ডেশন’ কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ৯১জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ অর্থ প্রদান করা হয়।

জানা যায়, ২০২৫ সালে স্কুলের প্লে থেকে ৮ম শ্রেণী পর্যন্ত বৃত্তি পরীক্ষায় মোট ১১৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এখান থেকে আইকন ৭, ট্যালেন্টপুল ৫৬ ও সাধারণ গ্রেডে ২৮ জন শিক্ষার্থী বৃত্তিপ্রাপ্ত হন। পরে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com