বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
মাদারীপুর প্রতিনিধি:: মাদারীপুরের কালকিনিতে বোরকা পরে এসে দেশীয় ধারালো অস্ত্র ও হাতবোমা নিয়ে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। এ ঘটনায় হামলাকারী তাইজুল ইসলাম নামের এক ব্যক্তিকে গণপিটুনি দেয় স্থানীয় জনতা। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৯টার দিকে কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের কালিগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে বোরকা পরিহিত চার ব্যক্তি কালিগঞ্জ বাজারে প্রবেশ করেন। এ সময় তাদের হাতে দেশীয় ধারালো অস্ত্র ও হাতবোমা ছিল বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে তারা জহির চৌকিদার ও মহাসিন চৌকিদার ধারালো অস্ত্রের আঘাতে আহত হন।
অন্যদিকে, হাতবোমার বিস্ফোরণে আজিম, রফিক ও সবুজ মিয়া আহত হন বলে জানা গেছে। হামলার পর পালানোর সময় উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয়। খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, বোরকা পরে দেশীয় অস্ত্র নিয়ে হামলাকারীরা জহির চৌকিদার ও মহাসিন চৌকিদারকে কুপিয়ে আহত করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।