রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

চকোরিয়া বিদ্যালয়ের ১০ শিক্ষার্থীর জন্মদিন পালন

ভ্রাম্যমাণ প্রতিবেদক:: শিশুদের মুখে হাসি ফোটানো, তাদের আনন্দের মুহূর্তগুলোকে স্মরণীয় করে রাখা এবং বিদ্যালয়কে আরও আনন্দময় করে তোলার লক্ষ্যে রোববার (২ আগস্ট) ব্যতিক্রমী এক অনুষ্ঠান আয়োজন করেছে ৩৪নং চকোরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

আগস্ট মাসে জন্ম হওয়া বিদ্যালয়ের শিশুদের নিয়ে আয়োজন করা হয় বিশেষ শিশুতোষ কর্মসূচি ‘জন্মদিন উৎসব’। আর সেই আনন্দঘন পরিবেশে একে একে কেক কাটছিল শিশুরা। হাসি, আনন্দ আর উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো বিদ্যালয় প্রাঙ্গণ।

কচি-কাঁচার মেলার পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয় সহকারি শিক্ষা কর্মকর্তা জনাব আতিকুর রহমানের প্রতি।

এসময় জন্মদিন পালন করা শিশুরা হলো: লিজা আক্তার, রাহুল রানা,তাসকেয়া ইসলাম নাফিয়া, ইলমা আক্তার, আবির হোসেন, নুসরাত জাহান নুরা, আশরাফি জুলফা অনিকা, তাহসিন, আশা আক্তার ও সিনহা আক্তার।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রামপ্রসাদ সরকার-এর সভাপতিত্বে এবং রাশিদা আখতার, তপতী চক্রবর্তী, সুব্রত মন্ডল, দেওয়ান সানজানা নাহার সুমি, মাহমুদা আক্তার ও আফসানা মিমি উপস্থিত থেকে শিশুদের উৎসাহিত করেন। এ সময় মেলার সংগঠক শুভাশিস গোস্বামী ও আবির হোসেন অনিক উপস্থিত ছিলেন।

রামপ্রসাদ সরকার শিশুদের উদ্দেশে বলেন, প্রিয় সোনামণিরা, আজ তোমাদের আনন্দের দিন। জন্মদিন মানে শুধু কেক কাটা কিংবা মিষ্টি খাওয়া নয়; জন্মদিন মানে জীবনের নতুন একটি বছরে পা রাখা। তোমরা যেন ভালো মানুষ হয়ে বড় হতে পারো, বাবা-মা, শিক্ষক ও দেশের মুখ উজ্জ্বল করতে পারো-এই আমাদের প্রত্যাশা। আজ যাদের জন্মদিন, তাদের সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। তোমাদের জীবন আনন্দে, সাফল্যে ও সুন্দর স্বপ্নে ভরে উঠুক। তোমাদের প্রতিটি জন্মদিন যেন এমনই হাসি-আনন্দে ফিরে আসে-এই কামনা করি। শুভ জন্মদিন, আমার সোনামণিরা!

শিক্ষকদের এমন আন্তরিক ও ভালোবাসাপূর্ণ উদ্যোগে শিশুদের মধ্যে সৃষ্টি হয় নির্মল আনন্দ। অভিভাবক ও উপস্থিত অতিথিরাও এমন ব্যতিক্রমী আয়োজনের প্রশংসা করেন।

শিশুদের জন্য এমন আয়োজন শুধু জন্মদিন উদযাপন নয়; বরং বিদ্যালয়ের প্রতি তাদের ভালোবাসা বাড়ানো, সহপাঠীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা এবং আনন্দের মধ্য দিয়ে শিক্ষার পরিবেশকে আরও প্রাণবন্ত করার এক অনন্য প্রয়াস।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com