বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি::
শ্রীনগরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও সাফল্যের চিত্র ঘরে ঘরে পৌছে দিতে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পূণরায় নৌকার বিজয়ের লক্ষ্যে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার বিকালে উপজেলার তন্তর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের উদ্যোগে পাড়াগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-১ আসনের আ.লীগের মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় আ.লীগের উপ কমিটির সাবেক সহ-সম্পাদক গোলাম সারোয়ার কবীর। এ সময় তিনি বলেন দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে নৌকার বিজয়ের কোন বিকল্প নেই তাই আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামীলীগকে আবারও ক্ষমতায় আনতে হবে।
মোঃ মজিবর রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপিস্তত ছিলেন কেন্দ্রীয় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, তন্তর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ জাকির হোসেন, রাঢ়ীখাল ইউপি সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদ, উপজেলা আ.লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাজী আঃ লতিফ মিয়া, ইউনিয়ন আ.লীগের সাবেক সভাপতি ডাঃ রুহুল আমিন, সাধারণ সম্পাদক আজিজুল হক দুলাল, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আবু সাঈদ, উপজেলা স্বে”ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান জিঠু, প্রবীণ আ.লীগ নেতা হাজী রমিজউদ্দিন, হাজী খলিলুর রহমান, হাজী আব্দুল লতিফ, সোনা মিয়া মৃধা, উপজেলা শ্রমিকলীগের সভাপতি মোমিন তালুকদার, তাতীলীগের যুগ্ন-সম্পাদক আব্দুল হাকিম, কুকুটিয়া ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি হাজী আবুল হাসেম বেপারী, পাটাভোগ ইউনিয়ন কৃষকলীগের সভাপতি নজরুল ইসলাম লক্ষী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবির রায়হান সৈকত, কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম লিমন, ওলামালীগের সভাপতি মোঃ আলীনূর শেখ, ইউপি সদস্য আব্দুল কুদ্দুস শেখ, মোঃ মিঠু, মেছের, জাহাঙ্গীর সিকদার, মোকশেদুর রহমান, হাবিবুর রহমান, আব্দুল কাইয়ূম মিন্টু, হবি মল্লিক, মোকাজ্জল, নারী সদস্য পারভিন বেগম, ইউনিয়ন সাবেক যুবলীগ নেতা আবুল হোসেন, আসলাম বেপারী, স্বেচ্ছাসেবকলীগ নেতা হান্নান বেপারী, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ শেখ রাসেল প্রমুখ।