শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন

খোকার লাশ দেশে আসছে বৃহস্পতিবার

অনলাইন প্রতিবেদক::

আগামী বৃহস্পতিবার সকাল ৮ টা ১০ মিনিটে অ্যামিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা পৌঁছাবে বীর মুক্তিযোদ্ধা সাবেক মেয়র সাদেক হোসেন খোকার লাশ।

সোমবার রাত সোয়া ১১ দিকে বিএনপির চেয়ারপার্সনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, উনার পুরো পরিবারই বৃহস্পতিবার দেশে ফিরবেন। সাদেক হোসেন খোকা নিউইয়র্ক সময় রাত ২টা ৫০ মিনিটে ও বাংলাদেশ সময় সোমবার দুপুর ১টা ৫০ মিনিটে ইন্তেকাল করেন।

ক্যান্সার আক্রান্ত খোকা নিউইয়র্কের মেমোরিয়াল স্লোয়েন ক্যাটারিং ক্যান্সার ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন।

তিনি তিনবারের নির্বাচিত সংসদ সদস্য, দুবারের মন্ত্রী ও ২০০২ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়র ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com