শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন

খোকনের বিরুদ্ধে মানহানির মামলা খারিজ

স্টাফ রিপোর্টার:: ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে করা দু’টি মানহানির মামলা খারিজ ও প্রত্যাহারের আদেশ দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার (১৯ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহ আদালতে এ আদেশ দেন।

আজ সকালে মামলার বাদী কাজী আনিসুর রহমানের মামলাটি খারিজের আদেশ দেন। অপর মামলার বাদী অ্যাডভোকেট সারওয়ার আলম তার মামলা প্রত্যাহারের জন্য আদালতে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তা মঞ্জুর করেন।

এর আগে ১১ জানুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে এই দু’টি মামলা করা হয়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ৯ জানুয়ারি ফুলবাড়ীয়া মার্কেটের উচ্ছেদ হওয়া ব্যবসায়ীদের মানববন্ধনে সাঈদ খোকন মেয়র তাপসের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেন বলে অভিযোগ ওঠে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com