শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

খালেদা জিয়া মুক্তি না পেলে নির্বাচনে যাবে না বিএনপি

একুশের কণ্ঠ অনলাইন:: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মুক্তি না পেলে জাতীয় নির্বাচনে অংশ নেবে না বিএনপি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

আজ মঙ্গলবার (১৭ এপ্রিল) আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে সিইসি কেএম নুরুল হুদার সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

বেলা ১১টায় নির্বাচন কমিশনের সঙ্গে ড. মোশাররফের নেতৃত্বে বিএনপির ছয় সদস্যের প্রতিনিধিদল বৈঠকে বসে।

অন্য সদস্যরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস-চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ ও সুপ্রিম কোর্ট বারের সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

বৈঠকে আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন-জিসিসি ও খুলনা সিটি কর্পোরেশন-কেসিসি নির্বাচনের ভোটগ্রহণের সাত দিন আগে থেকে সেনা মোতায়েনের দাবি জানান বিএনপি নেতারা। এসময় গাজীপুরের পুলিশ সুপার হারুণ অর রশীদকে প্রত্যাহার করারও দাবি জানান তারা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com