শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

খালেদা জিয়ার সাথে সাক্ষাতে বিএনপির ৪ এমপি

নিজস্ব প্রতিবেদক::

হাসপাতালে চিকিৎসাধীন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করতে গেছেন বিএনপির চার সংসদ সদস্য।

আজ বুধবার বিকেল সোয়া তিনটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) যান তারা।

এর আগে গতকাল মঙ্গলবার বিকালে খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেন বিএনপির তিন সদস্যের একটি সংসদীয় প্রতিনিধি দল।

বগুড়া-৬ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজের নেতৃত্বে আজ দেখা করতে গেছেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ, বগুড়া-৮ আসনের সংসদ সদস্য মোশাররফ হোসেন এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

গতকাল মো: হারুন অর রশিদের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন উকিল আব্দুস সাত্তার এবং আমিনুল ইসলাম। প্রায় এক ঘণ্টার বেশি সময় ধরে তারা খালেদা জিয়ার সাথে কথা বলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com