শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন

খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে মিথ্যাচার হচ্ছে: কাদের

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বিএনপি নেতারা মিথ্যাচার করছেন।

৩১ মার্চ শনিবার দুপুরে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার জিরাবোতে মহাসড়কের উন্নয়ন কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ইতোমধ্যে কারাগারে থাকা খালেদা জিয়ার সাথে দেখা করেছেন সিভিল সার্জন। তার চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হবে। মেডিকেল বোর্ড যদি মনে করেন এদেশেই খালেদা জিয়ার চিকিৎসা করা সম্ভব তা হলে দেশেই চিকিৎসা করা হবে, আর যদি মেডিকেল বোর্ড মনে করেন দেশে চিকিৎসা হবে না তাহলে বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসা করা হবে।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকতে দেশে নিল-নকশার নির্বাচন করতে চেয়েছিল আওয়ামী লীগ কখনো দেশে নিল-নকশা নির্বাচন করে না। সড়ক পরিবহন মন্ত্রী বলেন, আগামী রোজার ঈদে টাঙ্গাইল চন্দ্রা ও বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কে যানজট হবে না।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com