শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন

খালেদা জিয়ার মুক্তি দেয়ার অধিকার সরকারের নেই, মুক্তি দিবে আদালত: ওবায়দুল কাদের

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে জেল কোর্ড অনুযায়ী খালেদা জিয়ার চিকিৎসা হবে। অপরাধ অনুযায়ী দণ্ড দিয়েছে আদালত। মুক্তি দিবে আদালত মুক্তি দেয়ার অধিকার সরকারের নেই।

ওবায়দুল কাদের আরো বলেন, নির্বাচনে যাওয়া বিএনপির গণতান্ত্রিক অধিকার। তাই বিএনপি নির্বাচনে যাবে কি যাবে না এটার তাদের নিজস্ব বিষয়। এতে আওয়ামী লীগ কিংবা সরকারের দয়ার উপর কোনো কিছু নির্ভর করে না।

৭ এপ্রিল  শনিবার দুপুর ১টায় কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটের বড় রাজাপুর নিজ বাড়িতে তার মা ফজিলাতুন্নেসার কুলখালীতে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে দিনি এ সব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, সংসদ সদস্য মোরশেদ আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আলম সেলিম, বসুরহাট পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল কাদের মির্জা, কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খান, সাধারণ সম্পাদক নুর নবী চৌধুরী প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com