শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক::
কারাবন্দি বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামীকাল রোববার (৮ ডিসেম্বর) ঢাকার সব থানায় এবং সারাদেশের জেলা ও মহানগরে এ কর্মসূচি পালিত হবে।
শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে মির্জা ফখরুলের সভাপতিত্বে বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের যৌথসভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হাবিব-উন নবী খান সোহেল, বিএনপি নেতা মীর সরাফত আলী সপু, আবদুস সালাম আজাদ, রফিকুল ইসলাম মাহতাব, মহিলা দলের সুলতানা আহমেদ, হেলেন জেরিন খান প্রমুখ।