শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

খালেদা জিয়ার প্যারোলে মুক্তির কোনো সিদ্ধান্ত দেননি: ফখরুল

নিজস্ব প্রতিবেদক::

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্যারোলে মুক্তি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে তা ভিত্তিহীন মন্তব্য করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমি পরিষ্কার করে বলতে চাই দেশনেত্রী প্যারোলের বিষয়ে কোনো সিদ্ধান্ত দেননি।

আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, কয়েকদিন ধরে এ বিষয়টা পত্রিকায় আলোচনা হচ্ছে আজকে একটি ইংরেজী পত্রিকা দিন তারিখ সহ দিয়ে দিয়েছে আমার সঙ্গে কথা বলেছে আমি বলেছি এটা বেজলেস।এ সময় তিনি হলুদ সাংবাদিকতা পরিহার করার আহ্বান জানান।

ফখরুল অভিযোগ করেন, গণমাধ্যম সুপরিকল্পিতভাবে একটা শ্রেণি নিয়ন্ত্রণ করে যাচ্ছে যারা শাসকগোষ্ঠীর ইচ্ছেমতো সমাজ নির্মাণে সহায়তা করছে।
তিনি বলেন, এমন একটা ভীতিকর পরিবেশ সৃষ্টি করা হয়েছে যাতে করে অনেক জনপ্রিয় লোকেরা টকশোতে আসছেন না। সত্য কথা গুলো নিয়ে জনগণের কাছে যাওয়া কঠিন হয়ে যাচ্ছে। কারণ যারা গণমাধ্যমে কাজ করেন নির্বাচনের পর তাদের বেশ কয়েকজনের চাকরি চলে গেছে।
বিএনপি মহাসচিব বলেন, সাংবাদিকদের একটি শ্রেণি ভালো আছে বেশিরভাগ সাংবাদিকদের চাকরি নেই।

সাম্প্রতিক সময়ে দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে মন্তব্য করে বিএনপির মহাসচিব আরো বলেন, দেশে অরাজকতা চলছে কোন জবাবদিহিতা নেই।

নুসরাত হত্যাকাণ্ড ও সুবর্ণচরে গণধর্ষণের ঘটনা উল্লেখ করে ফখরুল বলেন, রাজনৈতিক কারণে ধর্ষণের ঘটনা ঘটছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

ভূ রাজনীতির কারণে উদার রাজনীতির দর্শন পাওয়া দিতে হচ্ছে মন্তব্য করে ফখরুল বলেন, সেখানে ফ্যাসিবাদ জায়গা দখল করছে। রাজনীতি এমন কলুষিত হয়েছে যেখানে ভালো মানুষ রাজনীতিতে টিকতে পারছে না।

তিনি বলেন, এটা একক লড়াই নয়, হাজার ১৯৭১ সালে স্বাধীনতার জন্য যেমন ঐক্যবদ্ধ হয়ে ছিলাম তেমনি এখন স্বাধীনতা রক্ষার জন্য ঐক্যবদ্ধ হতে হবে। ভূ-রাজনীতির পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তন সামনে রেখেই এগোতে হবে।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের গনি চৌধুরী সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে সাংবাদিক নেতা শওকত মাহমুদ, রুহুল আমিন গাজী, আব্দুস শহীদ, আব্দুল হাই শিকদার প্রমুখ বক্তৃতা করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com