মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন

খালেদা জিয়ার জামিন বিষয়ে আদেশ দুপুরে

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিনের বিষয়ে আদেশ দেওয়ার জন্য আজ সোমবার দিন ধার্য করা হয়েছে।

আজ বেলা ২টায় হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত বেঞ্চে আদেশের সময় নির্ধারণ রয়েছে। খালেদা জিয়ার জামিন বিষয়ে আদেশের জন্য মামলাটি আজ সোমবারের কার্যতালিকায় রাখা হয়েছে। খালেদা জিয়ার জামিনের বিষয়টি দুই নম্বরে রয়েছে।

গতকাল রবিবার সকালে জামিনের আদেশ দেওয়ার সময় পর্যন্ত বিচারিক আদালতের নথি হাইকোর্টে না পৌঁছায় হাইকোর্টের ওই বেঞ্চ আজ সোমবার দিন ধার্য করেন। খালেদা জিয়ার আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে আদালত মামলাটি রবিবারের কার্যতালিকায় রাখার আদেশ দিয়েছিলেন। তবে মামলার নথি না পৌঁছানো ও আদালতের দেওয়া ১৫ দিন সময় শেষ না হওয়ায় আদেশের জন্য সময় পিছিয়ে আজ সোমবার দিন ধার্য করেন।

গত ২২ ফেব্রুয়ারি বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে খালেদার আইনজীবীদের আপিল শুনানির জন্য গ্রহণ করেন হাইকোর্ট। সেদিন খালেদার জরিমানা স্থগিত করে বিচারিক আদালতের নথি ১৫ দিনের মধ্যে হাইকোর্টে পাঠানোর আদেশ দেন। ২৫ ফেব্রুয়ারি উভয়পক্ষের আইনজীবীদের শুনানি শেষে হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ নিম্ন আদালতের নথি আসার পর জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদনের বিষয়ে আদেশ দেবেন বলে জানান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com