শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন, ফের রক্তক্ষরণ হচ্ছে: ফখরুল

নিজস্ব প্রতিবেদক:: লিভার সিরোসিসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আবারও রক্তক্ষরণ হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘খালেদা জিয়াকে দেখতে গতকাল আমি হাসপাতালে গিয়েছিলাম, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আবারও রক্তক্ষরণ হচ্ছে।’

বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোট আয়োজিত বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘তার অবস্থা সংকটাপন্ন। তাকে কারাগারে নেওয়া হয়েছে এবং পিজি হসপিটালে চিকিৎসা হয়নি এই কারণে তার এ অবস্থা। তিনি গত ২৬ দিন যাবত আইসিইউতে রয়েছেন। অনতিবিলম্বে তাকে বিদেশে নিয়ে চিকিৎসা করানো দরকার।’

গত ১৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার লিভার সিরোসিস ধরা পড়েছে। চিকিৎসকরা বলছেন তার অবস্থা খুবই খারাপ। অন্যান্য জটিল রোগে আক্রান্ত হওয়ায় দেশে লিভারের এই চিকিৎসা দেওয়া সম্ভব না। তাকে দ্রুত বিদেশ নিতে হবে।

বিএনপিও একই দাবি করছে। তবে সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এই অবস্থায় আইনি দৃষ্টিতে খালেদা জিয়ার বিদেশ যাওয়ার সুযোগ নেই।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com