শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

খালেদা জিয়াকে ওকালতনামায় স্বাক্ষর করতে না দেয়ায় সচিবসহ পাচঁজনকে লিগ্যাল নোটিস

নিজস্ব প্রতিবেদক::

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ওকালতনামায় স্বাক্ষর করতে না দেয়ায় স্বরাষ্ট্র সচিবসহ পাচঁজনকে আইনি নোটিস পাঠানো হয়েছে।

মঙ্গলবার খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার কায়সাল কামাল রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিস পাঠান।

স্বরাষ্ট্র সচিব, ঢাকা জেলা প্রশাসক, পুলিশ প্রধান, আইজি প্রিজন ও কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সুপার বরাবর এ নোটিস পাঠানো হয়।

৪৮ ঘন্টার মধ্যে প্রয়েজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে যথাযথ আইনগত পদক্ষেপ নেয়া হবে বলে নোটিসে উল্লেখ করা হয়।

কায়সার কামাল বলেন, বেগম জিয়া দীর্ঘদিন ধরে কারাগারে আছেন। আইনগত অধিকার থেকে বার বার তাকে বঞ্চিত করা হচ্ছে। তাকে ওকালতনামায় পর্যন্ত স্বাক্ষর করতে দেওয়া হচ্ছে না। যেটা একজন বন্দির অধিকারে পড়ে। এটা তার আইনগত অধিকার, সাংবিধানিক অধিকার।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com