শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন

খালেদা জিয়াকে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসার দাবি ৫ আইনজীবীর

একুশের কণ্ঠ অনলাইন:: খালেদা জিয়ার বাম হাত ও ঘাড়ের ব্যাথা বেড়ে যাওয়ায় তাকে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসার দাবি জানিয়েছেন আইনজীবী জয়নুল আবেদীন।

শনিবার বিকালে রাজধানীর পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়ার সঙ্গে দেখা করে তিনি এ দাবি জানান। খালেদা জিয়ার সাথে দেখা করতে যান তাঁর পাঁচ আইনজীবী।

পাঁচ আইনজীবীরা হলেন, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, অ্যাডভোকেট আব্দুর রেজ্জাক খান, সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন, সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা করেন বিশেষ আদালতের বিচারক ডা. মো. আখতারুজ্জামান। রায়ে তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদন্ডাদেশ দেন। এ ছাড়া বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ পাঁচ আসামিকে ১০ বছর করে কারাদন্ড এবং দুই কোটি ১০ লাখ টাকা করে জরিমানা করা হয়।

রায় ঘোষণার পর থেকেই সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরোনো কারাগারে আছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com