শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন

খালেদা জিয়াকে আবারো হাসপাতালে নেয়া হচ্ছে

ই-কণ্ঠ অনলাইন:: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য আবারো হাসপাতালে নেয়া হচ্ছে।

বুধবার (৬ এপ্রিল) বিকাল ৩টায় তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেয়া হবে।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার বিকাল ৩টায় চেয়ারপারসনকে গুলশানের বাসভবন থেকে এভারকেয়ার হাসপাতালে নেয়ার কথা রয়েছে।

জানা গেছে, মঙ্গলবার চিকিৎসকদের একটি টিম খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ অবস্থা পর্যবেক্ষণ শেষে তাকে হাসপাতালে নেয়ার সিদ্ধান্ত নেন। প্রথমে খালেদা জিয়া রাজি না হলেও চিকিৎসক টিম তাকে হাসপাতালে নেয়ার কারণ বোঝাতে সক্ষম হয়।

সূত্র জানায়, শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসকরা খালেদা জিয়াকে রোজা রাখতে বারণ করলেও তিনি রোজা রাখার চেষ্টা করেন। এতে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন তিনি।

এর আগে ৮১ দিন চিকিৎসা নেয়ার পর ১ ফেব্রুয়ারি বাসায় ফিরেন বিএনপি চেয়ারপারসন।

দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে পাঠানো হয়। করোনার কারণে ২০২০ বছরের ২৫ মার্চ সরকার শর্ত সাপেক্ষে তাকে সাময়িক মুক্তি দেয়। এখন পর্যন্ত পাঁচবার খালেদা জিয়ার মুক্তির সময় বাড়ানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com