শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

খালেদা জিয়াকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর

নিজস্ব প্রতিবেদক:: অস্ত্রোপচারের পর বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীর অবস্থা এখন স্থিতিশীল। যে কারণে চিকিৎসকরা পর্যবেক্ষণের জন্য আইসিইউতে রাখলেও পরে তাকে কেবিনে স্থানান্তর করা হয়। তবে বায়োপসির রিপোর্ট পাওয়ার আগে তার পরবর্তী চিকিৎসা নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না চিকিৎসকরা।

জানা গেছে, সোমবার রাতে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে।

মঙ্গলবার সকালে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ম্যাডামের (খালেদা জিয়া) অবস্থা এখন পর্যন্ত ভালো আছে। তিনি স্থিতিশীল আছেন। তাই কাল রাতেই ম্যাডামকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

সোমবার খালেদা জিয়ার একটি মাইনর অপারেশন হয়। অপারেশনের পর এক সংবাদ সম্মেলনে ডা. জাহিদ বলেন, বিএনপির চেয়ারপারসনের একটি মাইনর অপারেশন হয়েছে। তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করার পর চিকিৎসকরা দেখলেন, শরীরে ছোট একটা লাম্প আছে এক জায়গায়। যেহেতু লাম্প আছে, এর ন্যাচার জানার জন্য বায়োপসি করা হয়েছে। অপারেশনের পর তিনি সুস্থ আছেন।

এদিকে চিকিৎসক টিমের একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, যে কারণে চেয়ারপারসনের বায়োপসি করা হয়েছে, সেই পরীক্ষার রিপোর্ট না আসা পর্যন্ত আসলে কিছু বলা যাবে না। আজকে বিকালের আগে পরীক্ষার রিপোর্ট পাওয়ার সম্ভাবনা আছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com